

কলকাতার ভবানীপুরে টার্ফ রোড, বিজয় বোস রোড, মদন পাল লেন এবং দেবেন্দ্র ঘোষ রোডের সংযোগস্থলে সুধী নাগরিক সমাজের উদ্যোগে গত ২০ জুন ২০২৬ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। স্বাধীনতার ৭৯ বছর পর পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়কে স্মরণ করে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ কলকাতার সহ-সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্য। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন সৌমেন নিয়োগী, শুভদীপ ব্যানার্জী চৌধুরী প্রমুখ। বক্তারা পশ্চিমবঙ্গের গৌরবময় ইতিহাস, সামাজিক সম্প্রীতি এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজকদের মতে, সীমিত পরিসরে হলেও সকলকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার এই উদ্যোগ ভবিষ্যতের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।